সংখ্যালঘু ভোট ভাগ করতে টাকা দিচ্ছে বিজেপি, মমতা - The News Lion

সংখ্যালঘু ভোট ভাগ করতে টাকা দিচ্ছে বিজেপি, মমতা

 


দি নিউজ লায়নঃ    বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার পাথর প্রতিমা কলেজ মাঠে পাথর প্রতিমা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সমীর জানা এবং সাগর ব্লকের মনসাদ্বীপ এলাকায় সাগর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বঙ্কিম চন্দ্র হাজরার সমর্থনে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা করেন।এদিন তিনি হেলিপ্যাডে পাথর প্রতিমা কলেজ মাঠে নামেন।সেখানে তৃণমূলের প্রার্থী সমীর জানার সমর্থনে জনসভা করেন তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।এদিনের জনসভায় তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে বলেন বিজেপি টাকা দিয়ে পাঠিয়ে বিজেপির সাথে ডিল করে সিপিএম কংগ্রেস আর একটা নতুন রাজনৈতিক দল নতুন এসেছে হঠাৎ করে।


বিজেপি থেকে গজিয়েছে,বিজেপি টাকা দিয়ে তাদের পাঠিয়েছে সংখ্যালঘুদের ভোট ভাগ করবার জন্য।আমি আপনাদের অনুরোধ করবো জীবন নিরাপত্তা এবং শান্তিতে যদি থাকতে চান আর বিজেপি কে যদি রুখতে চান আপনার একটা ভোট অন্য কোন পার্টিকে দিয়ে নষ্ট করবেন না।যে সিপিএম সেই বিজেপি,যে কংগ্রেস সেই বিজেপি যে ওই সংখ্যালঘু নামের বলছে সে বিজেপি কাছ থেকে প্রচুর টাকা নিয়েছে।


বিজেপি অত্যাচারের পার্টি,নির্যাতনের পার্টি, দাঙ্গার পার্টি,রক্তমাখা পার্টি,এমপি আর,এনআরসির পার্টি।তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন নরেন্দ্র মোদি নিজের নামে স্টেডিয়াম বানাচ্ছে, কবে দেশটা নিজের নামে করে দেবে।নিজেকে কিভাবে কে জানে।আবার লোককে দেখিয়ে নমস্কার করবে এমন করে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না।আর জিঞ্জাসা করুন গুজরাটে দাঙ্গা কে করেছে,কত লোক মরেছে।দিল্লিতে,আসামে উত্তরপ্রদেশে দাঙ্গা কে করেছে।আর বড় বড় ভাষণ নাটক করা।নাট্যকার যারা নাটক করে তাদের মানায়।


তাদের এটা পেশা।তুমি যদি মনে করো ইলেকশনের সময় নাটক করে মানুষকে ভুল বোঝাবে,তাহলে মনে রেখে দিও একবার মানুষ ভুল বুঝবে বার বার নয়।কোল্ড,সেল বিক্রি করে দিচ্ছে।কত গেল টাকা,কেউ পায়নি।আর সরকারি কর্মচারীরা জেনে রাখুন ত্রিপুরায় গ্র্যাচুইটি তুলে দিয়েছে,পফিরেন্টফ্যান্ড তুলে দিয়েছে বিজেপি ক্ষমতায় এসে।এমনকি গ্রুপ ডি সব ক্যাজুয়াল করে দিয়েছে।১০ হাজার টিচারের চাকুরী খেয়ে নিয়েছে।আসামে ১০ লক্ষ বাঙালিকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে।


তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে উদ্দেশ্য করে বলেন তোমরা যদি গরিবের বন্ধু হও বিনা পয়সায় রান্না গ্যাস ও কেরোসিন তেল দাও।গ্যাস ও তেলের দাম অগ্নি মূল্য। চাল,গম বিনামূল্যে রাজ্যের   সাধারণ মানুষ পাচ্ছে।আর সেই চাল রান্না করতে ৯০০ টাকা গ্যাস পোড়াতে হয় ।তাই বিজেপি সরকারকে মানুষ চিনে নিয়েছে।ওরা প্রতিশ্রুতি দিয়েছিল ১৫ লক্ষ টাকা অ্যাকাউন্টে দেবে।কিন্তু কোন মহিলার অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা ঢোকেনি। 


কিন্তু তৃণমূল সরকার যেটুকু প্রতিশ্রুতি দিয়েছিল সাধারণ মানুষের সবটুকু প্রতিশ্রুতি আস্তে আস্তে করে পালন করা হচ্ছে।পাশাপাশি সাগরে মনসাদ্বীপে সাগর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বঙ্কিম চন্দ্র হাজরার সমর্থনে জনসভায় তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের প্রধানমন্ত্রীকে নাম না ধরে বলেন সাগরে তুমি এক পয়সা দাও নি কেন হোতল কুতকুত জবাব দাও।সাগর বন্দর হল না কেন হোদল কুতকুত জবাব দাও।বুড়িগঙ্গা ব্রিজ হলো না কেন হোদল কুতকুত জবাব দাও। 


আম্ফান এর মত সাংঘাতিক ঝড়ের সময় তাদের পাওয়া যায়নি সারারাত জেগে আমি বসেছিলাম।সুন্দরবনের গোসাবায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সফরে ঘোষনা করে ছিলেন বিজেপি ক্ষমতায় এলে সুন্দরবন জেলা করবেন।সেই প্রসঙ্গে অমিত শাহ কে কটাক্ষ করে তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমরা তিনটে পুলিশ জেলায় ভাগ করেছি আর এখন নতুন করে জেলা তৈরি করার কথা ঘোষণা করা হয়ছে।উনি নাকী  ন্যাকা চন্ডী জেলা করবে।এদিনের জনসভা গুলিতে সাধারণ মানুষের ভীড় ছিল চোখে পড়ার মতন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.